কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে সম্প্রীতি বজায় রাখার দাবিতে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, অ্যাডভোকেট চন্দ্রশেখর দে, সুজন আইস, নারী নেত্রী সবিতা ঘোষ, চায়না মজুমদার, শিউলি কর্মকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তি ও উৎসবমুখর পরিবেশে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করি।