1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেছারাবাদে নির্বিগ্নে শারদীয় উৎসব পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নেছারাবাদে নির্বিগ্নে শারদীয় উৎসব পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সমাজসেবক ও রাজনীতিবিদ মো. মাহামুদ হোসাইন এর সাথে সনাতন ধর্মালম্বিদের মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের তৃনা কমিউনিটি সেন্টারে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্দিরের উপস্থিত হিন্দু নেতারা বলেন, গত ৫ আগষ্টের পর নেছারাবাদ উপজেলায় কোন হিন্দুদের উপর অত্যাচার হয়নি। আমরা নির্বিগ্নে সবাই ব্যবসা বাণিজ্য করছি। আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে হিন্দুদের পূজা হয়না। একটি স্বার্থান্মেষী মহল এমন একটি অপপ্রচার চালিয়ে থাকে। মুলত একটি পক্ষ আমাদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে। তাই আমরা কারো কথায় কান না দিয়ে নির্বিগ্নে শারদীয় উৎসব পালন করব।

সভায় প্রধান অতিথি ছিলেন, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি সমাজ সেবক রাজনীতিবিদ মো: মাহামুদ হোসাইন।

স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক ও স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো: মনিরুজ্জামান সোহাগ, মো: আলমগীর হোসেন, রাধাগোবিন্দ সেবাশ্রমের সভাপতি খোকন সাহা।

নেছারাবাদ সার্বজনীন পূজা মন্দিরের অর্থ সম্পাদক অসীম কর্মকার সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন, যুবদল নেতা মো: মামুন সরদার, সেচ্ছাসেবক দলের নেতা মো: আমিনুল ইসলাম মিজান,কৃষ্ণ কান্ত দাস,বিধান চন্দ্র বড়াল প্রমুখ।

নেছারাবাদ উপজেলা বিএনপি সমর্থিত সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত ওই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)