কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে প্রাথমিক পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছে মোঃ হাবিবুল্লাহ ফকির। তিনি কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৮ নং হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে সততা ও সুনামের সাথে কর্মরত আছেন।
এর আগে ২০১৮ সালে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। তিনি কাউখালী উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে একজন সদালাপী, বিনয়ী, ভালো মনের মানুষ এবং দক্ষ আদর্শবান শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সুধিসমাজ, সহকর্মীদের আস্থা অর্জন করে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। নিজ কর্মস্থলে সকল শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক ও কোমলমোতী শিশুদের বন্ধু হিসেবে ছাত্র-ছাত্রীদের মনে জায়গা করে নিয়েছেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খোঁজ খবর রাখেন সর্বত্র। কোন শিক্ষার্থী বিদ্যালয়ের না আসলে বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে আসে। এছাড়া অস্বচ্ছ ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহযোগিতা করেন। মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন সময় পুরস্কার দিয়ে থাকেন।