1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আবুল বাশার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ Time View

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে সদর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে র‍্যালী ও পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারী কলেজের প্রভাষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাস্সির মোঃ মুহসিন আলী, পলশা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ একরামুল হক, টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজাম্মেেল হক জামিল, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক নাজিফা সামসদ, রেহাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমূখ। কেজিপুর কলেজের গ্রন্থাগারিক মোঃ আমিনুল ইসলামের উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল আলীম, আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এতাহার আলী, কারবালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ কয়েক শ’ শিক্ষক।
বিশ্ব শিক্ষক দিবসের বক্তব্যে শিক্ষকরা তাদের দুঃখ-দুর্দশা লাঘবে বেতন বৈষম্যের নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং সরকারের কাছে তাদের দাবির কথা পৌছানোর অনুরোধ জানান। সভপতির সমাপনী বক্তব্যে তাছমিনা খাতুন শিক্ষকদের দাবির বিষয়টি তৈরী করে দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌছাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)