1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বাবুগঞ্জে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে মানববন্ধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

বাবুগঞ্জে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি। 
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৬ Time View

মোঃ রফিকুল ইসলাম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।

১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ স্লোগানে ১৩ তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাবুগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সারাদেশের ন্যায় দশম গ্রেডের দাবিতে তারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে। এরপর উপজেলা গেটসংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় বাবুগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিশুকে যেমন মা-বাবারা কোলে নিয়ে যত্ন করে বড় করে তোলেন, সেই কোলের শিশুদের আদর-যত্ন করে লেখাপড়া করাতে হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। সকল ক্ষেত্রে দশম গ্রেড চালু আছে, তাহলে আমাদের কেন হবে না? এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সু শৃঙ্খলা ভাবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না বলেও ঘোষণা দেয়া হয়।


এসময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক মোঃ জহিরুল ইসলাম জাফর, বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আল আমিন, বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আবুল কাসেম, মোঃ আবুর রাজ্জাক, মোঃ জামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান, মোঃ নাসির, নেয়ামুল করিম, ইসরাত জাহান, মৌসুমি আক্তার, কাজী এনায়েত হোসেন, ইমাম হাসান, সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)