পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর -১ আসনে বারবার নির্বাচিত সাবেক সাংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী পুত্র আলহাজ্ব মাসউদ সাঈদী বলেন, আমি আমার বাবার মত আপনাদের খেদমত করতে চাই। যদি আপনারা আগামী জাতীয় নির্বাচনে আমাকে ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেন। তা হলে আপনাদের এলাকার কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না, সকল প্রকার উন্নয়ন করব।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর সদর উপজেলার চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা মাঠে (শংকরপাশা ইউনিয়ন) জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সারা বাংলাদেশে গত ১৭টি বছর অত্যাচার, জুলুম, স্ট্রিম রোলার চালিয়েছিল এ আওয়ামী লীগ। আমরা প্রত্যেকটি জুলুম ও হত্যার বিচার চাই। যারা জামায়াত নেতাদের ফাসির রশি নিয়ে মিছিল করেছে তাদের ক্ষমা নেই।

এ সময় শংকরপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মনির হোসেন খানের সভাপতিত্বে ও চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জুলফিকার আলির সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতের আমীর, আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরীদ, আরও উপস্থিত ছিলেন, উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর, মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক শেখ, চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রেজাউল হক, মোঃ রুহুল আমিনসহ জামায়াতের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।