1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘চাঁপাই দর্পণ’ ও চ্যানেল আই পরিবার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘চাঁপাই দর্পণ’ ও চ্যানেল আই পরিবার

বদিউজ্জামাল রাজাবাবু স্টাফ রিপোর্টের :
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

বদিউজ্জামান রাজাবাবু ষ্টার্ফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘চাঁপাই দর্পণ’ পরিবার ও চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সদস্যরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর হাতে ফুলেল শুভেচ্ছা জানান ‘চাঁপাই দর্পণ’ পরিবার ও চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সদস্যরা। এসময় কুশল বিনিময় ও জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে ও বিভিন্ন পতিত জমিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার বিষয়ে আলোচনা হয়। ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র আয়োজনে আগামী ২৩ সেপ্টেম্বর সোমবার বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করার অনুরোধ জানান ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র জেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম রঞ্জু। জেলা প্রশাসক প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য কবি এনামুল হক, কবি ফারুকা বেগম, গৌরি চন্দ সিতু, চাঁপাই দর্পণ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু। এসময় জেলার প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর প্রস্তুতি সভা হয় গত রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক (শিল্পকলা মার্কেট) এর ৪র্থ তলায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব কার্যালয়ে (প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর অস্থায়ী কার্যালয়)। প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে ও বিভিন্ন পতিত জমিতে সহস্রাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় জেলা সমন্বয়ক ও চ্যানেল আই প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু বৃক্ষ রোপন কর্মসূচীর সকল বিষয় তুলে ধরেন। সভায় চারা সংগ্রহ, প্রতিষ্ঠান ও স্থান নির্ধারণ, অতিথিদের সাথে আলোচনা করে চারা রোপন ও বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)