নিজস্ব প্রতিবেদক।
সিদ্ধেশ্বরী কলেজ এর শিক্ষার্থী হাফিজ কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা,বিচারের দাবিতে মানববন্ধন
বৈষম্য ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে , শিক্ষার্থী হাফিজ কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা । সিদ্ধেশ্বরী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন
জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার(০৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টার সময় সিদ্ধেশ্বরী কলেজ এর শিক্ষার্থীরা ও এলাকাবাসি এবং হাফিজের সজন-রা হাফিজ কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার,বিচারের দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে হত্যাকারীদের নাম উল্লেখ করে শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। হত্যা-কারিয়া হলেন- রাতুল,জিম,ইয়াসিন আরাফাত, ডোনাল,বায়েজিদ,সাকিব,শাকিল এবং তাদের সহযোগীসহ সকল হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেন। সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীদের নিয়ে হাফিজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন। এবং রামপুরায় বিভিন্ন সামাজিক এবং কল্যাণ মূলক কর্মকান্ডে বন্ধুদের সাথে অংশ গ্রহণ করেন। সাধারণ শিক্ষার্থী এবং কলেজের শিক্ষক মন্ডলী ও হাফিজের বন্ধুরা হাফিজ হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করেন। হাফিজের পরিবার হাতিরঝিল থানায় ০৮ জন ও অজ্ঞাতনামা ১০ জন কে আসামি করে একটি মামলা করেন। মামলা হওয়ার সত্বেও হাফিজের হত্যাকান্ডে জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আতঙ্ক বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে, খুনিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ভিন্নভাবে হুমকি-ধুমকি দিয়ে যাচ্ছে মামলা তুলেনিতে।নিরাপত্তাহীনতায় ভুগছে হাফিজের পরিবার, দাবি স্বজনদের।
রাজধানীর পশ্চিম রামপুরায় বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদ হাফিজ (২১) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকাশ (১৮) নামে একজন আহত হয়েছেন।
নিহত হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।