1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে করলা চাষে সাফল্য অর্জন করেছেন কৃষক তৈয়ব আলী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে করলা চাষে সাফল্য অর্জন করেছেন কৃষক তৈয়ব আলী

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে করলা চাষ করে সাফল্য অর্জন করেছেন কৃষক তৈয়ব আলী। উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া ব্লকের ঝাপষী গ্রামের আসমত আলীর ছেলে তৈয়ব আলী উপজেলা কৃষি অধিদপ্তরের এসএ সি পি প্রকল্পের আওতায় পঞ্চাশ শতাংশ জায়গার উপর স্থায়ী মাচা তৈরি করে করলা (টিয়া সুপার) চাষ করেন।এ প্রকল্পে কৃষককে সহযোগিতা করেন উপজেলা কৃষি অধিদপ্তর। উপজেলা কৃষি অফিস থেকে বীজ,সার, মাচা সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। সরেজমিনে কৃষক তৈয়ব আলী প্রকল্প এলাকায় গেলে তৈয়ব আলী তার কৃষিকাজের সাফল্যের কথা আমাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন মাত্র ৫০ শতাংশ জমির উপর করলা চাষ করা হয়।এতে তার খরচ হয়েছে ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। তিনি বলেন, মে মাসে করলা চারার বীজ বপন করা হয়। জুলাই মাস থেকে করলা বিক্রি শুরু করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২০ মণ করলা বিক্রি করা হয়েছে। প্রতি মন করলা ১ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। ব্যাপারীরা তার খামার থেকে করলা কিনে নিয়ে যায়। এছাড়া স্থানীয় বাজারে খুচরা হিসেবে প্রতি কেজি করলা ৫০ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি করেছে বলে তিনি জানান। এ পর্যন্ত প্রায় লক্ষাধিক টাকার করলা বিক্রি করেছেন। এখনো আরো ১০ মন করলা বিক্রি করতে পারবেন। তৈয়ব আলী বিবাহিত। স্ত্রী, চার ছেলে  ও এক মেয়ে রয়েছে।
মেয়েকে বিবাহ দিয়েছে এবং এক ছেলেকে দেশের বাইরে পাঠিয়েছে। অন্য ছেলেরা তার কৃষি কাজে সহযোগিতা করছে। ছেলে-মেয়েদের বেশি লেখাপড়া করাতে পারেননি তিনি। করলার পাশাপাশি বরবটি, কাঁকরোল, বেগুন,লাউ সহ বিভিন্ন সবজি সারা বছরই চাষ করে থাকেন।

এ দিয়ে তার সংসার ভালোই চলছেন বলে তিনি আমাদের হাসিমুখে বলেন। নিজের কাজ করতে তিনি গর্ব বোধ করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস বলেন, আমরা সর্বক্ষণিক কৃষক তৈয়ব আলীর যোগাযোগ রক্ষা করি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ সহ কৃষি সংক্রান্ত সরকারি অনুদান দিয়ে থাকি। আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় সার্বক্ষণিক কৃষকদের সাথে যোগাযোগ রক্ষা করছে ও পরামর্শ দিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)