1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
এক বছরেও শ্রমিকদের উপযুক্ত মজুরি নি*শ্চিত হয়নি : সাইফুল হক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

এক বছরেও শ্রমিকদের উপযুক্ত মজুরি নি*শ্চিত হয়নি : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৭ Time View

এক বছরেও শ্রমিকদের উপযুক্ত মজুরি নি*শ্চিত হয়নি : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানে শ্রমিকশ্রেণি সবচেয়ে বেশি জীবন দিলেও তাদের মানবিক উপযুক্ত মজুরি ও অধিকার নিশ্চিত হয়নি। গণঅভ্যুত্থান কেন্দ্র করে তাদের স্বপ্ন-আশা হতাশায় পরিণত হয়েছে। পুরোনো সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও মালিকদের তুষ্ট করতেই ব্যস্ত রয়েছে।

শুক্রবার (০৮ আগস্ট) সকালে বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘অন্তর্বর্তী সরকারের এক বছর : শ্রমিক-মেহনতিদের অধিকারের প্রশ্ন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।সাইফুল হক শিগগিরই গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, আপদকালীন ব্যবস্থা হিসেবে মহার্ঘ ব্যবস্থা চালুর আহ্বান জানান। এ ছাড়া বন্ধ কারখানা চালু করা এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নের উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে তাদেরকে যাবতীয় পক্ষপাতদুষ্টতা ও বিতর্কিত পদক্ষেপ থেকে বেরিয়ে আসা। সরকারের নিরপেক্ষতা নিশ্চিত না হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবে না।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টার সেরা নির্বাচনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করেন।একইসঙ্গে তিনি আরপিও চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের আহবান জানান।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ফিরোজ আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী, হালিম ভূইয়া, আবু হানিফ প্রমুখ।

তারা সরকারকে কোনো অংশের প্রতি ঝুঁকে না থেকে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অবিচল থাকার আহ্বান জানান।

সভার শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)