1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রধান শিক্ষকের অপমানে শিক্ষার্থীর শ্রেণিকক্ষে আত্মহত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

প্রধান শিক্ষকের অপমানে শিক্ষার্থীর শ্রেণিকক্ষে আত্মহত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৩৫ Time View
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর নেছারাবাদের উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীর আত্মহত্যাচেষ্টার ঘটনায় প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে নেছারাবাদের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতির ও ক্লাসে শিক্ষার্থীদের কটাক্ষ করার অভিযোগ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরেজমিন গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সভা হয়। সভায় ওই শিক্ষার্থী অন্যমনস্ক ছিল। একপর্যায়ে সেটি চোখে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার ওই শিক্ষার্থী ও তার মা-বাবার ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে প্রধান শিক্ষকের কটাক্ষের মুখে সে সভাকক্ষ থেকে বের হয়ে শ্রেণিকক্ষে যায়। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে অভিভাবকদের মধ্য চরম ক্ষোভ বিরাজ করছে।
শিক্ষার্থীর বোন বলেন, আমার বোনের অপরাধ ছিলো সহপাঠীর সঙ্গে একটু কথা বলেছে। এই কারনে ভরা মজলিসে প্রধান শিক্ষক গ্রীন তালুকদার আমার বোনের চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। এমনকি আমার পরিবারকে নিয়েও খারাপ উক্তি করেছেন। আমার ছোট বোন অতি কষ্টে শ্রেণিকক্ষে গিয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি সহপাঠিরা দেখে ডাক চিৎকার দিলে আমার বোনকে উদ্ধার করে।
অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, ওইদিন দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা চলছিল। এ সময় ওই ছাত্রী দুষ্টুমি করায় তাকে সামান্য একটু বকা দিয়েছিলাম। এতে সে শ্রেণিকক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরবর্তীতে ওই ছাত্রীর সাথে দেখা করে তার পরিবারের সামনে ক্ষমাও চেয়েছি। এখনো কেন তারা আন্দোলন করে বুঝতে পারছি না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে প্রধান শিক্ষক গ্রিন তালুকদারকে একটি কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নোটিশের কোন জবাব দেয়নি। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে বিষয়টি শুনেছি। যে শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করেছে এই বিষয়ে তার একটা লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে প্রধান শিক্ষককের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)