লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত বুধবার (২৪ আগস্ট) একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয় মোতালেব হোসেন আপেল নামের এক যুবক।
এর সাথে ওই উপজেলার গোতামারী ইউনিয়নে অবস্থিত তাঁর বাড়ি থেকে ১০ কেজি গাঁজাও জব্দ করে পুলিশ। কিন্তু আপেলের পরিবারের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
ওই মিথ্যা মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে গোতামারী ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন এলাকাবাসী ও তার পরিবারের লোকজন।