1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইউনিয়ন পরিষদে আসেন না নেছারাবাদের ইউনিয়ন চেয়ারম্যানরা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ইউনিয়ন পরিষদে আসেন না নেছারাবাদের ইউনিয়ন চেয়ারম্যানরা

পিরোজপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৬ Time View

পিরোজপুর প্রতিনিধি

 

জনরোষের ভয়ে গত ৫ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদে আসেন না একটি পৌরসভা সহ দশটি ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যানরা। ইউনিয়ন পরিষদের সচিবরা অফিসে আসলেও তাদের দেখা মিলছে না। এ নিয়ে সেবা বঞ্চিত জনগণের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদের সচিবরা বলছেন, চেয়ারম্যানরা অফিসে না আসলে তোপের মুখে পড়তে হয় আমাদের।

 

সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, সচিবদের অফিস কক্ষ খোলা থাকলেও খোলা নেই ইউনিয়ন চেয়ারম্যানের কক্ষ। আবার দুই-এক জন চেয়ারম্যান অফিসে আসলেও জনরোষের শিকার হবার ভয়ে প্রতিদিন আসছে না। একাধিক চেয়ারম্যানরা অফিস করার কথা মুঠোফোনে স্বীকার করলেও তাদের অফিসে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে সুটিয়াকাটি ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি জানান, আমরা প্রতিনিয়ত অফিস করছি। ইউনিয়ন পরিষদের কোন প্রকার এখন পর্যন্ত ঝামেলা হয়নি। কিন্তু বর্তমানে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের ফলে ইউনিয়ন পরিষদে বেশ একটা ঝামেলা নেই। আমরা রীতিমতো অফিস করে যাচ্ছি।

 

সমুদয়কাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী বলেন, আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়েছি। কিন্তু বিশেষ একটি দলের ব্যানারে পদ-পদবী থাকায় ইউনিয়নের একটি মহল আমার বিরোধিতা করছে। অফিসে বসার মত পরিবেশ ফিরে আসলে অবশ্যই অফিস করব।

 

এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার জানান, চেয়ারম্যানের অনুপস্থিতিতে আমার কাছ থেকে সবাই সেবা পাবে। জরুরী সেবা হতে সর্বাত্মক সহযোগিতার জন্য আমার দরজা খোলা আছে। এছাড়াও নেছারাবাদ উপজেলার কোন ইউনিয়ন পরিষদে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। সব বিষয়ে উপজেলা প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)