1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেছারাবাদে আঞ্চলিক সড়ক দুইলেনে রূপান্তর সহ গার্ডারব্রীজের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নেছারাবাদে আঞ্চলিক সড়ক দুইলেনে রূপান্তর সহ গার্ডারব্রীজের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন

দেবাশীষ মন্ডল আশীষ, পিরোজপুর।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩৩ Time View
নেছারাবাদে আঞ্চলিক সড়ক দুইলেনে রূপান্তর সহ গার্ডারব্রীজের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন
দেবাশীষ মন্ডল আশীষ, নেছারাবাদ::পিরোজপুরের নেছারাবাদে বরিশালের গড়িয়ারপাড় থেকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আঞ্চলিক সড়ক দুই লেনে উন্নতিকরণ এবং ছয়টি বেইলিব্রীজ গার্ডার ব্রীজে রূপান্তর করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের সড়কে উপজেলার সর্বস্থরের জনগন ব্যানারে ওই মানববন্ধন করা হয়।
এ সময়ে বক্তারা বলেন, নেছারাবাদ উপজেলা সমগ্র বাংলাদেশের মধ্য একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক কেন্দ্র। এখান থেকে প্রতিনিয়ত শতাধিক ট্রাক মালামাল লোড হয়। এছাড়াও কয়েক শতাধিক পরিবহন, মিনিবাস সহ অটোযান চলাচল করে। পরিতাপের বিষয় এখানকার সড়কগুলো অতি সরু হওয়ায় প্রতিনিয়ত ঝুকি নিয়ে চলে যানবাহনগুলো। নেছারাবাদের কামারকাঠি থেকে গড়িয়ারপাড় পর্যন্ত ছয়টি ঝুকিপূর্ন বেইলিব্রীজ আছে। যা এখন মৃত্যুর ফাদে পরিণত হয়েছে। তাই অতিদ্রুত গড়িয়ারপাড় থেকে নেছারাবাদ উপজেলার সড়গুলো দুইলোনে উন্নীত করন এবং বেইলিব্রীজগুলো গার্ডারব্রীজে রূপান্তর করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মো: শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মো: কাজী কামাল,বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর দফতর সম্পাদক ও ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন ছালেহী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেছারাবাদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুল আউয়াল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)