1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও নিয়ম ভেঙে ৬ বছর একই কর্মস্থলে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও নিয়ম ভেঙে ৬ বছর একই কর্মস্থলে

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬৫ Time View

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:

বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও (১৬৩৩৮)। তিনি এখন উপ-সচিব। দায়িত্ব পালন করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে। তবে দুই-চার বছর নয়- ৬ বছর ধরে একই কর্মস্থলে বহাল তিনি। যদিও নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকতে পারেন না। তার দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা নিয়ে নানা প্রশ্ন ডালপালা মেলেছে।

স্থানীয়রা বলছেন, একই জায়গায় দীর্ঘদিন কর্মরত থাকায় তিনি বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। কয়েকজন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও ঠিকাদারের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন দেবেন্দ্র নাথ উরাঁও। গত সোমবার তাকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। এরপর তার বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬শে  সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন দেবেন্দ্র নাথ উরাঁও।

এরপর গত ২০২২ সালের ১লা নভেম্বর পদোন্নতি পেয়ে উপ-সচিব হন। কিন্তু বদল হয়নি কর্মস্থল। পদোন্নতি পাওয়ার পর থেকে একই কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক হিসেবে নিযুক্ত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন এক কর্মস্থলে থাকায় দেবেন্দ্র নাথ উরাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে নিজস্ব একটি বলয় গড়ে তুলেছেন। স্থানীয় অদৃশ্য শক্তির আশ্রয়-প্রশ্রয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতি তিন বছর পর বদলি হবেন। সাধারণভাবে কোনো কর্মকর্তা একই কার্যালয়ে ৬ বছর থাকতে পারেন না। এটা প্রশাসনিক নীতিমালার লঙ্ঘন। তিনি কেন একই কর্মস্থলে দীর্ঘদিন আছেন তার কারণ খুঁজে বের করা প্রয়োজন। প্রশাসন ও কাজের শৃঙ্খলা বজায় রাখতে কর্মকর্তাদের নিয়মিত বদলি করা উচিত।

একই কর্মস্থলে দীর্ঘদিন থাকলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন জুয়েল। তিনি মানবজমিনকে বলেন, তিন বছর পরপর বদলির নিয়ম থাকলেও নানা কারণে সম্ভব না-ও হতে পারে। তবে একই কর্মস্থলে ৬-৭ বছর থাকলে এক ধরনের সিন্ডিকেশন তৈরি হতে পারে।

কর্মকর্তাদের অনিয়মে জড়িয়ে পড়ারও সুযোগ তৈরি হয়। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অফিসে গিয়েও না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, যারা দীর্ঘদিন একই কর্মস্থলে আছে, তাদের বদলির কার্যক্রম শুরু হয়েছে।

আশা করছি উনার (দেবেন্দ্র নাথ উরাঁও) বদলির বিষয়টিও বিবেচিত হবে। এর আগেও তার বদলির ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সামপ্রতিক পরিবর্তনের জন্য হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)