1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেছারাবাদে সোহেল মঞ্জুর সুমনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নেছারাবাদে সোহেল মঞ্জুর সুমনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

দেবাশীষ মন্ডল আশীষ, পিরোজপুর।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২১১ Time View
নেছারাবাদে সোহেল মঞ্জুর সুমনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ
দেবাশীষ মন্ডল আশীষ, নেছারাবাদ::পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ উপলক্ষে তিনি তার নির্বাচনী এলাকায় (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও গণ সংযোগ করেছেন।
মঙ্গলবার (১০ জুন) দিনব্যাপী নেছারাবাদ উপজেলার নির্বাচনী এলাকা সেহাঙ্গল বাজার, উপজেলা চত্বর, স্বরূপকাঠির জগন্নাথকাঠি বাজার, ইন্দুরহাট-মিয়ারহাট বন্দর সহ বিভিন্ন এলাকায় এ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।
এদিন তিনি বিভিন্ন এলাকায় দুঃসময়ের হামলা-মামলার শিকার ত্যাগী বিএনপি নেতা কর্মীদের সাথে দেখা করেন এবং জিয়ার সৈনিকদের দুর্দিনের অবদানের কথা উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সাথে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ওই জননেতা।
এ সময় তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের রুপকার দেশ নায়ক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি মানেই উন্নয়ন। এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তাই এ দেশ, মাটি ও দেশের সার্বিক উন্নয়নের জন্য দরকার বিএনপি সরকার। তাই সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
গণসংযোগ শেষে নেছারাবাদ উপজেলা বিএনপি’র সিনিয়র নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ও দলীয় কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)