1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে সড়কের কাজ অসমাপ্ত রেখে যাওয়ায় জনগণের ভোগান্তির চরমে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কাউখালীতে সড়কের কাজ অসমাপ্ত রেখে যাওয়ায় জনগণের ভোগান্তির চরমে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৪৫ Time View

কাউখালিতে (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে সড়কের কাজ শেষ না করায় জনগণের দুর্ভোগ চরমে।
উপজেলা সদরের উপজেলা শহর মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাউখালী জিসি উত্তর বাজার পাকা পোল থেকে বেইলি ব্রিজ হইয়া কেউন্দিয়া বাজার পর্যন্ত ১ হাজার ৪৩২ মিটার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রিক্সা সহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফলে অত্র সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনতে দোকানদারদের খুবই অসুবিধা হচ্ছে। রাস্তাটি ৭১ লক্ষ ৭০ হাজার ১০৭ টাকার টেন্ডার দেওয়া হয়েছে। কাজের টেন্ডার পেয়েছে ইফতি ইটি সিএল প্রাইভেট লিমিটেড। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ১৯ জুলাই ২০২৪ রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। কাজের বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশলী।
রাস্তার উপরে ইটের খোয়া দিয়ে বাকি কাজ না করার কারণে বর্তমানে ইটের খোয়ার উপর দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা মানুষের পায়ে হাঁটা মুশকিল হয়ে পড়েছে। বেইলি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে ব্যবসায়ী তাইজুল ইসলাম বলেন, দোকানের মালামাল আনতে খুবই সমস্যা হচ্ছে।
এ সড়কে কোন রিক্সা চলাচল করে না ফলে বিকল্প উপায় দোকানের মালামাল আনতে খরচ বেশি পড়ে। পথচারী নাজমুল হোসেন ও স্কুল ছাত্রী আনুসা বলেন, আমাদের বাসা এই সড়কের পাশে যার কারনে আমাদের এই সড়ক দিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। ইটের খোয়ার উপর দিয়ে হাঁটাচলা ঝুঁকিপূর্ণ।
যে কোন সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এলাকাবাসীর দাবি অবিলম্বে এ রাস্তাটির সংস্কার করা হোক। এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা যায়নি।
কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে আশা করি শীঘ্রই এই রাস্তাটি সংস্কার কাজ শেষ হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)