বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন-সভাপতি মিটুল সম্পাদক পদে সামছুজ্জামান
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে মো. সামছুজ্জামান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আব্দুল বাছেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। যা ছিল চোখে পড়ার মত। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আব্দুল বাছেদ জানান, নির্বাচনে বিভিন্ন পদে ১১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।