মহাস্থানে মাদক ও দেহ ব্যবসার সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযান
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ মাদক ও দেহ ব্যবসার নগর হলো মহাস্থানগড় হঠাৎ পাড়া। এমন সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন প্রশাসন। উল্লেখ্য, পবিত্র মাজারের পাশেই দুষ্কৃতকারীরা গড়ে তুলেছে জমজমাট মাদক ব্যবসা ও মিনি পতিতালয়। তারা প্রকাশ্যে মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বলার সাহস পায় না। এলাকা ঘুরে দেখা যায়, মাজারের পাশেই দুধপাথর নামক স্থানে মাদকের ভাগা দিয়ে বসে থাকে এলাকার নারী মাদক ব্যবসায়ীরা। আর দেহ ব্যবসায়ীরা ইশারা দিয়ে খদ্দের ধরে নিয়ে যাচ্ছে পাশেই হঠাৎ পাড়া নামক স্থানে।
আশ্চর্যজনক বিষয়টি দেখে চোখ কপালে উঠার মত হলেও এটি মাদক ও দেহ ব্যবসার নগর মহাস্থানগড় হঠাৎ পাড়া। উল্লেখ্য এলাকার চিহ্নিত মাদক ও দেহ ব্যবসায়ীদের নাম ও তাদের সম্পদ বিবরণী নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে মহাস্থানগড় পাথরপাড়া মানকালী গ্রাম এবং শালবাগান এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর দল। তারা মাদক ও দেহ ব্যবসায়ীদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তারা পুলিশ ও সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ী ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে ওই বাড়ী গুলো শেষ বৈশাখী মেলার পরদিন পর্যন্ত বন্ধের নির্দেশ দেন। যাতে দেহ ব্যবসা ও মাদক সেবীদের আনাগোনা না হয়। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রহঃ) এর মাজারের পবিত্রতা রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, যৌথবাহিনি সদস্য সহ শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।