কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে হিন্দু ধর্মালম্বীদের এক মত বিনিময় সভা ৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিউর আখড়া বাড়ীর হল রুমে অনুষ্ঠিত হয়।
জিউর আখড়াবাড়ী মন্দিরের সভাপতি শংকর বসু এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট পরিতোষ সমদ্দার, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার, মতুয়া আশ্রম এর সম্পাদক সুশীল হাওলাদার প্রমূখ\ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, কাউখালী উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কেন্দ্রীয় আশ্রমের যুগ্ম সাধারন সম্পাদক পরিতোষ মন্ডল, সদস্য নেপাল চন্দ্র দে, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, ব্যবসায়ী, সাংবাদিকসহ গন্যামান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কাউখালী উপজেলা একটি সাম্প্রদায়িকমুক্ত উপজেলা হিসাবে পরিচিত। এখানে মুসলমান হিন্দুরা একসাথে হিন্দু মুসলমানদের সকল প্রকার উৎসবে মিলেমিশে উদযাপন করি। ৫ আগষ্টের পরে এখানে আদৌ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোন জানমাল কিংবা গির্জা মন্দির এর কোন প্রকার ক্ষয়-ক্ষতি হয়নি। পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন আমরা কাউখালীতে সংখ্যালঘু নই আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এদেশ আমাদের আমরা মিলেমিশে একসাথে বাস করি।