1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সং*ঘর্ষে নি*হত ১ আ*হত ২ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সং*ঘর্ষে নি*হত ১ আ*হত ২

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

চাঁপাইনবাবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সং*ঘর্ষে নি*হত ১ আ*হত ২

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের দ্বারিয়াপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহীর পবা উপজেলার হাটরামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মুনিরুল ইসলামের ছেলে সুমন এবং রেজাউল নামের আরেক ব্যক্তি। তবে রেজাউলের পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া চালক ও সহকারী কে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার আগেই চালক সাদ্দাম হোসেন মারা যান। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ আলী সুইট বলেন, হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেন মারা যান। এছাড়া আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, সুরতহালসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)