1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৬ Time View

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এমপিওভুক্ত (বেসরকারি) শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ানো হচ্ছে। বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় ও সি আর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তিনি শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে আশ্বাস দেন।

তিনি বলেন, “আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে, এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু সম্ভব, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে শিক্ষকদের দাবিগুলো মেটানোর চেষ্টা করব। তবে ১৫-২০ বছরের বঞ্চনা এক বা দুই বছরের বাজেটে সমাধান করা সম্ভব নয়। তবে শুরুর প্রয়োজন ছিল, আর সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।”

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এই বছরের ঈদুল আজহা থেকে শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা কিছুটা বাড়ানো হবে। তবে তিনি এখনই নির্দিষ্ট পরিমাণ ঘোষণা করেননি।

তিনি বলেন, “আমি জানি বাজেটের মধ্যেই কিছু প্রভিশন রাখা হচ্ছে, যা এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যেই বাস্তবায়ন হবে।”

বিদায়ী শিক্ষা উপদেষ্টা আরও জানান, শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটি স্থায়ী তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “এ বছরই কিছু তহবিল গঠন করা হয়েছে, আগামী বাজেটে আরও সংযোজন করা হবে। তবে পুরো ফান্ড টেকসই করতে এক বা দুই বাজেট যথেষ্ট নয়, অন্তত তিন-চারটি বাজেট প্রয়োজন।”

এ প্রসঙ্গে তিনি জানান, “এই তহবিলের অর্থ এমন একটি ব্যাংকে রাখা হয়েছিল, যেখানে বর্তমানে তহবিল সংকট রয়েছে। কিছু অর্থ অন্য জায়গাতেও চলে গেছে, যা পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হচ্ছে।”

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “এটি তাদের সবচেয়ে ন্যায্য দাবি। তবে তারা সংঘবদ্ধ নন, রাস্তায়ও কখনো নামেননি। অথচ আমার মনে হয়েছে, তাদের দাবিই সবার আগে মেটানো উচিত।”

বিদায়ী শিক্ষা উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, আগামী বাজেট থেকে শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুরোপুরি সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)