1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নৌঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই   - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নৌঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই  

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৯ Time View

নৌঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই 

নিজস্ব প্রতিবেদক: আরাকান আর্মি রাখাইন রাজ্যের কিয়াউকফিউ শহরে মিয়ানমারের জান্তা বাহিনীর নৌঘাঁটিতে হামলা চালাচ্ছে। কিয়াউকফিউয়ে তেল ও গ্যাস পাইপলাইন, একটি গভীর সমুদ্রবন্দর এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি চীনা সমর্থিত মেগা প্রকল্প রয়েছে এর মধ্যে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, আরাকান আর্মি রাখাইনের ১৪টি শহর দখল করে নিয়েছে। কেবল কিয়াউকফিউ, রাজ্যের রাজধানী সিত্তে এবং মানাউং জান্তার নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় পর সম্প্রতি দানইয়াওয়াদি ঘাঁটিতে আক্রমণ পুনরায় শুরু করে আরাকান আর্মি। একই সাথে আশেপাশের সামরিক ফাঁড়ি এবং একটি পুলিশ ব্যাটালিয়নে লড়াই চলছে।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার থেমে থেমে সংঘর্ষ অব্যাহত থাকলেও বুধবার থেকে পুরোদমে অব্যাহত রয়েছে। উভয় পক্ষই কামানের গোলা দিয়ে একে অপরকে আঘাত করছে। শহরের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে জান্তা বিমানগুলো হামলা চালিয়ে বাসিন্দাদের বাস্তুচ্যুত করছে।

তাউংগুপ টাউনশিপের মা-ই শহরে আশ্রয় নেওয়া সি মাও গ্রামের ৫২ বছর বয়সী উ নিয়ো বলেন, ২০ ফেব্রুয়ারি আমরা অন্যদের সঙ্গে গ্রাম থেকে পালিয়ে আসি। শহরে আশ্রয় নেওয়ার মতো আমাদের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব নেই। আমরা আশঙ্কা করছি, লড়াই আরও তীব্র হবে।

এদিকে এ বিষয়ে রাখাইনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নৌঘাঁটির নিকটবর্তী উ কিন, কিয়ান চাই, সাইং চং, সাইং চং ডন, শাউক চাউং, সি মাও, কাত থাবায় ও পিয়া তাই গ্রামে জান্তার বিমান হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার জান্তা বাহিনী যুদ্ধবিমান এবং ওয়াই-১২ বিমান ব্যবহার করে গ্রামগুলোতে ৫০০ পাউন্ড বোমা ফেলেছে। গোলাবর্ষণ ও বিমান হামলায় বেসামরিক ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছে রাখাইনের গণমাধ্যম।সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মিয়ানমারে সশস্ত্র চীনা নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে জান্তা বাহিনীর একটি আইন পাস করার পর মূলত কিয়াউকফিউ শহরে নতুন করে সংঘর্ষ শুরু হয়ে গেছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)