1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আ*হত ১  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আ*হত ১ 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৪ Time View

যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আ*হত ১ 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে কক‌টেল ও পেট্রোল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে যুবদল নেতা রনি আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার সময় অন্তত ৪/৫ টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা বাড়ির সামনে নেমেই পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। পেট্রোল বোমা বিস্ফোরণে বাড়িতে আগুন লে‌গে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও কয়েকটি অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করে।

এদিকে, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় মোকামতলা-জয়পুরহাট সড়কের আমতলীতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা। এসময় নেতা-কর্মীদের শান্ত করতে ঘটনাস্থলে যান উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম।

পরে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ঘটনাস্থলে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিএনপি নেতা-কর্মীরা।

এ বিষ‌য়ে শিবগঞ্জ থানার ও‌সি শাহীনুজ্জামান ব‌লেন, বর্তমানে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক। দুর্বৃত্তরা বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে কক‌টেল ও পে‌ট্রোল বোমা নি‌ক্ষেপ ক‌রে। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের ক‌য়েক জ‌নের নাম আমরা পে‌য়ে‌ছি। ত‌বে তদ‌ন্তের স্বা‌র্থে আমরা এখনই সেটা প্রকাশ কর‌ছি না। জ‌ড়িত‌দের গ্রেপ্তা‌রে চেষ্টা চল‌ছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)