1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা'মলা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা

ইয়েমেনে হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করতে রোববার অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের দাবি, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে ব্যবহৃত বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরব, ইয়েমেন এবং লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে নৌপথের নিরাপত্তার জন্য হুতিদের সামরিক সক্ষমতা কমানো জরুরি। বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা বন্ধ না করলে হুতিদের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।তবে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরা টেলিভিশনের দাবি, সৌদি বিমান হামলায় হোদেইদা প্রদেশের বাজিল এলাকায় একটি তেল কোম্পানির স্থাপনায় আঘাত হানে। এতে তিনজন বেসামরিক ব্যক্তি আহত হন। একই প্রদেশের হোদেইদা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদেও দুটি হামলা হয়েছে, তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আল-দাহের ও হাইদান জেলাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে সম্প্রচারমাধ্যমটি। এ ছাড়া সীমান্তবর্তী শাদা জেলায় সৌদি বাহিনীর গুলিতে এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।এদিকে, হুতিদের সামরিক সূত্র সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। সম্ভাব্য ক্ষতির বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করার পাশাপাশি মক্কা ও মদিনার আকাশসীমা ছাড়া সৌদি আকাশসীমা এড়িয়ে চলতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।

শনিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, আগের ২৪ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনের সানা, আল-জাওফ, তাইজ, সাদা, হাজ্জাহ ও লাহজ এলাকায় ৬৬টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর সৌদি হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫৫টিতে।অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনী জানিয়েছে, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানে তারা হুতিদের অবস্থানে ১ হাজার ১১৯টি হামলা চালিয়েছে। এসব অভিযানে ৪২৭ জন হুতি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা এবং আল-জাওফ প্রদেশে অগ্রগতির দাবি করেছে তারা। তাদের দাবি, বিমান, ড্রোন, কামান ও রকেট হামলায় হুতিদের ১৪২টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

সূত্র: শাফাক নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)