ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় এবং দুই দেশের মধ্যে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের ওপর আস্থা রাখা কঠিন বলেও দাবি করেছেন তিনি। খবর আল জাজিরার।ফ্লোরিডায় হ্যালোইন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে চায়। আলোচনা ভালোভাবেই চলছে। তবে তারা খুব একটা নির্ভরযোগ্য নয়। চুক্তিতে পৌঁছানোর পরও তারা সেখান থেকে সরে আসে।তিনি বলেন, ‘তারা চুক্তি করতে চায়। এখন দেখা যাক, শেষ পর্যন্ত তারা চুক্তি করে কি না।’
কাতারের মধ্যস্থতায় চলা আলোচনার সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমাদের এত তাড়াহুড়ো নেই। যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।’ইরানের পিক অ্যাক্স পর্বতে হামলার হুমকিও পুনর্ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের দাবি, ওই পাহাড়ে একটি পারমাণবিক স্থাপনা রয়েছে। ট্রাম্প বলেন, ‘ইরানের বাকি এক বা দুটি পারমাণবিক স্থাপনার ব্যবস্থা করতে আমাদের ১০ মিনিটই যথেষ্ট।’ইরানে নতুন করে হামলার নির্দেশ দেবেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প সেটিকে বোকামিপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ধরে নিন, আমি হামলার নির্দেশ দিলাম। তাহলে কি আপনাদের তা জানাব? না, আমি তো বলব না।’
সূত্র : আল জাজিরা