1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায়

পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। নতুন উদ্যোগ অনুযায়ী, ফল প্রকাশের এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষায় অংশ নিতে পারবেন তারা।শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।সংশ্লিষ্টরা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো কিংবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। এতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদেরও পরবর্তী পরীক্ষার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়।

তবে নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের সেই অপেক্ষার অবসান হবে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। তাদের জন্য এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

তবে পুনরায় পরীক্ষা আয়োজনের নির্দিষ্ট তারিখ, আবেদনপ্রক্রিয়া, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নিয়মাবলি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করবে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)