এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বাহাদুরাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছইম উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক ভূমিকা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। তাঁরা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাহাদুরাবাদ ইউনিয়ন যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল “যুব ঐক্য, প্রগতি। শুভ শুভ শুভ দিন, যুবদলের জন্মদিন।