1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ঘাটাইলে ৪০০ রো'গীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করল আলোক - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

ঘাটাইলে ৪০০ রো’গীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করল আলোক

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

ঘাটাইলে ৪০০ রো’গীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করল আলোক

নিজস্ব প্রতিবেদন : মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটাল। গত ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পের আয়োজন চলে।দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি একটি সফল জনস্বাস্থ্যসেবামূলক উদ্যোগে পরিণত হয়।সেবাগ্রহীতাদের অধিকাংশই আলোক-এর চিকিৎসাসেবা, আন্তরিকতা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটালের সিনিয়র ম্যানেজার মো. ফারুক হোসেন ক্যাম্প সম্পর্কে বলেন, ‘স্থানীয় জনগণের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আলোক সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী মাসগুলোতেও ঘাটাইল ও পার্শ্ববর্তী এলাকায় আরও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।’

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)