1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইরান যু'দ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয়: জার্মান চ্যান্সেলর - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইরান যু’দ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয়: জার্মান চ্যান্সেলর

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

ইরান যু’দ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয়: জার্মান চ্যান্সেলর

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। একই সঙ্গে এই সংঘাতের কারণে গত আট মাসে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে বলে জানিয়েছেন তিনি।স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্জ বলেন, সংঘাতের অবসান ঘটাতে জার্মানি কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয় ও জোরদার করছে।তিনি বলেন, ‘জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই সংঘাতের কারণে ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় করতে হয়েছে।’

মার্জ আরও বলেন, ‘তাই যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান ঘটানোর ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্বার্থও রয়েছে।’যুদ্ধ বন্ধে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, ‘এই সংঘাত সামরিকভাবে সমাধান করা সম্ভব নয়।’

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইউরোপের জ্বালানি বাজার ও অর্থনীতিতে ক্রমেই স্পষ্ট হচ্ছে। জ্বালানির বাড়তি দাম ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে।

এ পরিস্থিতিতে যুদ্ধের অবসানে কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিচ্ছে জার্মানি।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)