1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্র'তিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

প্র’তিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

প্র’তিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও ফ্যাসিবাদের দোসররা অবস্থান করে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড সরকারের নজরের বাইরে নয়। সবাইকে সংশোধনের সুযোগ দিতে চায় সরকার। তবে ভালো কাজের পথে কেউ বাধা সৃষ্টি করলে প্রয়োজনে সরকার আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে মিলের ৯৪তম মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুগার মিলের কর্মকর্তা-কর্মচারী বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা প্রভিডেন্ট ফান্ডের টাকা ও প্রণোদনার অর্থ পরিশোধের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তবে প্রত্যেককে নিজের যোগ্যতা ও আন্তরিকতার মাধ্যমে দায়িত্ব পালনে সক্ষমতার প্রমাণ দিতে হবে। প্রতিষ্ঠানটির উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, এ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। মিলকে এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, আখচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টা ছাড়া মিলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।ফারজানা শারমীন পুতুল বলেন, বাংলাদেশের মাটিতে যেন আর কখনো ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি না হয়, সে দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। দেশের স্বার্থে, প্রতিষ্ঠানের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই, যেখানে আগামী প্রজন্ম শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, ১১৩ কার্যদিবসে ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে আখ থেকে চিনি আহরণের হার বা রিকভারি নির্ধারণ করা হয়েছে ৬.৫০ শতাংশ।গত ২০২৫-২০২৬ মাড়াই মৌসুমে ১ লাখ ৭১ হাজার ৯৮২ টন আখ মাড়াই করে ৯ হাজার ৬৫৪ টন চিনি উৎপাদন করা হয়। তবে চলতি মাড়াই মৌসুমে আগের মৌসুমের তুলনায় ৮ হাজার ১৮ টন বেশি আখ মাড়াইয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ২ হাজার ৪৬ টন এবং রিকভারি হার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ০.৮৯ শতাংশ।

পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলসহ অতিথিরা ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান, ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সুরাইয়া বেগম, মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, সিবিএ সভাপতি মোমিনুল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুসহ অনেকে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)