1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উজিরপুরে ১১ অ'সচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

উজিরপুরে ১১ অ’সচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

উজিরপুরে ১১ অ’সচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

নাজমুল হক মুন্না, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ নারীর মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মানবপ্রেমিক প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের বিশিষ্ট সমাজসেবক খালিদুর রহমান খানের বাড়িতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। খালিদুর রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. গফুর উদ্দিন মঞ্জু, মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক আব্দুর রহিম সরদার, মাসুদ হাসান, শিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে গুঠিয়া, উজিরপুর, বামরাইল, শিকারপুর ও বাবুগঞ্জসহ বিভিন্ন এলাকার ১১ জন অসচ্ছল নারী—হীরা বেগম, সাথী আক্তার, তুলি বেগম, শারমিন আক্তার, মরিয়ম বেগম, রিনা বেগম, সীমা বেগম, ঝুমুর আক্তার, রিনা আক্তার, নার্গিস বেগম ও সানজিদা বেগমের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এ মানবিক উদ্যোগের জন্য প্রফেসর শফিকুর রহমান, ওয়ান উম্মাহ ফাউন্ডেশন এবং সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)