1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ফ্যা'সিবাদী শক্তি দেশের বাইরে বসে বিএনপির বি'রুদ্ধে ষ'ড়যন্ত্র করছে: নুরুল আমিন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ফ্যা’সিবাদী শক্তি দেশের বাইরে বসে বিএনপির বি’রুদ্ধে ষ’ড়যন্ত্র করছে: নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ফ্যা’সিবাদী শক্তি দেশের বাইরে বসে বিএনপির বি’রুদ্ধে ষ’ড়যন্ত্র করছে: নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, যদি জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ ও সজাগ থাকে।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মিরসরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নুরুল আমিন বলেন, ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে বসে পতিত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সরকারের সুযোগ-সুবিধা ভোগ করে আবার সেই সরকারের পতনের ডাক দেওয়ার বিষয়টি হাস্যকর। ৮৪ বছরের রাজনৈতিক ইতিহাসেও যাদের প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখেনি, ভবিষ্যতেও তাদের বিশ্বাস করবে না। আওয়ামী লীগের সঙ্গে তাদের আঁতাতের ইতিহাস জনগণের অজানা নয়।তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। সেই আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন পতিত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের যে ষড়যন্ত্র চলছে, দেশের মানুষ তা সফল হতে দেবে না। ভারতের প্রেসক্রিপশনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না।বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না উল্লেখ করে এ সংসদ সদস্য বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রাম করে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। সরকারকে জবাবদিহি করতে হলে জনগণের কাছেই জবাবদিহি করতে হবে। জনগণ আমাদের পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। সরকারের কোনো ভুলত্রুটি থাকলে তা জনগণের সামনে তুলে ধরুন। পাঁচ বছর পর নির্বাচনে আসুন। জনগণ আপনাদের বিশ্বাস করলে ক্ষমতায় আসবেন, আর প্রত্যাখ্যান করলে তা মেনে নিতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।তিনি বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকতে হবে। জাতীয়তাবাদী শক্তির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে। ব্যক্তিগত স্বার্থে কিংবা হীন উদ্দেশ্যে দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। অতীতে আন্দোলন-সংগ্রামে যাদের দেখা যায়নি, তাদের কেউ কেউ এখন বড় নেতা হওয়ার জন্য নেতাকর্মীদের বিভক্ত করার চেষ্টা করছেন। সুন্দর সুন্দর কথা বলে কিংবা অর্থের প্রলোভন দেখিয়ে কেউ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে নুরুল আমিন বলেন, অল্প কিছুদিনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশ নেবে। নির্বাচন হবে সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। কাউকে জোর করে জনপ্রতিনিধি বানানোর সুযোগ দেওয়া হবে না। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রতিনিধি নির্বাচিত হবেন। দলের প্রতি যাদের অতীতে ত্যাগ ছিল, জনসম্পৃক্ততা আছে তাদেরকেই মূল্যায়ন করা হবে। যিনি জনগণের আস্থা অর্জন করতে পারবেন, দল তাকেই মনোনয়ন দেবে। দল যাকে মনোনয়ন দেবে, সব নেতাকর্মীকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ অর্থের প্রলোভন দেখিয়ে বা ব্যক্তিগত স্বার্থে নেতাকর্মীদের বিভক্ত করার চেষ্টা করলে তাকে প্রত্যাখ্যান করতে হবে। কোনোভাবেই দলের ঐক্য নষ্ট হতে দেওয়া যাবে না।জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন ও সমন্বয়ক হারুন অর রশীদ যৌথভাবে আলোচনা সভা সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল হাসান লিটন, সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হোসেন ও সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)