নিজস্ব প্রতিবেদন : ট্রেনের ধা’ক্কায় প্রা’ণ গে’ল তরুণের বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ফুটবল মাঠসংলগ্ন কালুখালী–ভাটিয়াপাড়া রেলপথে এ দুর্ঘটনা ঘটে।রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।নিহত ছাব্বির মৃধা জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে কালুখালীর দিকে যাচ্ছিল একটি ট্রেন। ট্রেনটি কাছাকাছি চলে এলে তিনি সরে যেতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীদের ধারণা, কানে হেডফোন থাকায় ছাব্বির ট্রেনের হুইসেল বা চলাচলের শব্দ শুনতে পাননি।এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
সূত্র – কাল বেলা