1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে কিশোরীদের বা'ল্যবিবাহ প্র'তিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে কিশোরীদের বা’ল্যবিবাহ প্র’তিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ

কাউখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

কাউখালীতে কিশোরীদের বা’ল্যবিবাহ প্র’তিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : ‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল, অভিভাবক রিয়াদ মাহমুদ সিকদার এবং শিক্ষার্থী অপি করিম ও সাদিয়া সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। কিশোরীদের অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হতে পারে।
তিনি আরও বলেন, “কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পরিবার ও সমাজের সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। মেয়েদের শিক্ষা, নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করা গেলে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানে কিশোরীদের বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা, নিয়মিত পড়াশোনা এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। একই সঙ্গে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)