1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে ১০ লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাংকার দেখিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনী সমাবেশে তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে করা তেল চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেল বিজয়’ বলে দাবি করেন।ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। কে জানে, হয়তো খুব শিগগিরই দেশটি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে।এর আগে গ্রিনল্যান্ড, কানাডা ও মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ট্রাম্প।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে তেল চুক্তি হয়। ট্রাম্পের দাবি, এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে কয়েক শ কোটি ব্যারেল তেল সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, মার্কিন করদাতাদের কোনো খরচ ছাড়াই যুক্তরাষ্ট্র এই তেল পাচ্ছে।ইরানের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল পাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম শিগগিরই অনেক কমে আসবে।

তবে সমালোচকদের অভিযোগ, তেল চুক্তি নিয়ে তৎপরতা দেখালেও ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ স্পষ্ট নয়। মাদুরো আটক হওয়ার পর দেশটিতে আর নির্বাচনও হয়নি।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপসহ তার পররাষ্ট্রনীতিও সমালোচনার মুখে রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)