1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রংপুরে ধর্ম অ'বমাননার অ'ভিযোগ ও বাড়িঘরে হা'মলার ঘটনায় গ্রে'প্তার ২ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

রংপুরে ধর্ম অ’বমাননার অ’ভিযোগ ও বাড়িঘরে হা’মলার ঘটনায় গ্রে’প্তার ২

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

রংপুরে ধর্ম অ’বমাননার অ’ভিযোগ ও বাড়িঘরে হা’মলার ঘটনায় গ্রে’প্তার ২

নিজস্ব প্রতিবেদন : রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে তিন বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে সৌরভ চন্দ্র মহন্ত এবং হামলা-ভাঙচুরের মামলায় শফিকুল ইসলাম আরিফ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।পুলিশ ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চক করিম (তেলিপাড়া) এলাকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

হামলা-ভাঙচুরের ঘটনায় সৌরভ চন্দ্র মহন্তের বাবা বিশ্ব চন্দ্র মহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন। এতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফ গুজিপাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে।অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে আমিনুল দাফাদার নামে এক ব্যক্তি বাদী হয়ে পীরগঞ্জ থানায় পৃথক আরেকটি মামলা করেন। এতে সৌরভ চন্দ্র মহন্তকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।হামলায় ক্ষতিগ্রস্ত দিনেশ চন্দ্র মহন্ত জানান, একদল লোক সন্ধ্যায় তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনটি ছাগলসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা। তারা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘পৃথক দুটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)