1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ডে'ঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আয়োজন - জুড়ীতে আমন্ত্রণের সময় মানা হয়নি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ডে’ঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আয়োজন – জুড়ীতে আমন্ত্রণের সময় মানা হয়নি

জালালুর রহমান, মৌলভীবাজার
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ডে’ঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আয়োজন – জুড়ীতে আমন্ত্রণের সময় মানা হয়নি

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে কর্মসূচির আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের সময় সকাল ১১টা উল্লেখ করা হলেও বাস্তবে তা শুরু হয় সকাল ১০টায়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কর্মসূচি শুরু হওয়ায় আমন্ত্রণপত্রের সময়সূচি ও আয়োজকদের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন, জুড়ী ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ, মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান শিক্ষক রত্না চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিশনার বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা। কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সকালে জুড়ী শিশু পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাইট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেন।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তবে ডেঙ্গু প্রতিরোধের মতো জনস্বার্থসংশ্লিষ্ট কর্মসূচির শুরুতেই সময়সূচির এ ব্যত্যয় আলোচনার জন্ম দিয়েছে। আমন্ত্রণপত্রে সকাল ১১টা উল্লেখ থাকলেও এক ঘণ্টা আগে অনুষ্ঠান শুরু হওয়ায় আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নির্ধারিত সময় অনুসরণে বিভ্রান্তির সুযোগ তৈরি হয়। জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনে আমন্ত্রণপত্রে উল্লেখিত সময়ের সঙ্গে বাস্তব আয়োজনের সামঞ্জস্য রাখা এবং সংশ্লিষ্টদের মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)