1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইরানে আর হা'মলা না চালানোর আহ্বান আট দেশের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইরানে আর হা’মলা না চালানোর আহ্বান আট দেশের

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

ইরানে আর হা’মলা না চালানোর আহ্বান আট দেশের

সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ। শুক্রবার (২৩ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান।বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসরের প্রতিনিধিরা অংশ নেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বৈঠকে অংশ নেওয়া কোনো দেশই ইরানে নতুন সামরিক হস্তক্ষেপ বা হামলার পক্ষে নয়। এমন পদক্ষেপ উত্তেজনা বাড়িয়ে সংঘাত আরও ছড়িয়ে দিতে পারে। যুদ্ধের অবসানে কূটনীতি ও সংলাপই একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও বাড়লে কেউই লাভবান হবে না। এর ফলে জ্বালানি তেলের দামসহ বিভিন্ন জ্বালানিপণ্যের বাজারে গুরুতর প্রভাব পড়তে পারে। তাই দুই পক্ষকেই সর্বোচ্চ সংযম দেখাতে হবে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে উত্তেজনা কমানো জরুরি। শুধু সামরিক শক্তি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।এদিকে তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, ওয়াশিংটন চাইলে শনিবার বা রোববারের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমঝোতার জন্যও প্রস্তুত বলে দাবি করেন তিনি। ব্যারাকের ভাষ্য, সম্ভাব্য সামরিক অভিযানের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়; বরং হুমকি ও জিম্মি পরিস্থিতির অবসান ঘটিয়ে বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।বৈঠকে গাজায় ইসরায়েলের যুদ্ধ, ইয়েমেনে সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট বিশ্বের অন্যান্য অংশেও প্রভাব ফেলছে।

আলাদা এক যৌথ বিবৃতিতে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও মিসর ইসরায়েলের দখলদারত্বকে আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান উৎস বলে উল্লেখ করে। তারা ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে হুতি গোষ্ঠীর সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সংহতি প্রকাশ করে।

বিবৃতিতে হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। তুরস্ক এ বৈঠকের মাধ্যমে আঞ্চলিক সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)