1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ'ত্যার প্র'তিবাদে দেওয়ানগঞ্জে মা'নববন্ধন, দ্রুত গ্রে'প্তার ও বিচারের দা'বি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ’ত্যার প্র’তিবাদে দেওয়ানগঞ্জে মা’নববন্ধন, দ্রুত গ্রে’প্তার ও বিচারের দা’বি

এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ জামালপুর
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ’ত্যার প্র’তিবাদে দেওয়ানগঞ্জে মা’নববন্ধন, দ্রুত গ্রে’প্তার ও বিচারের দা’বি

এস এম দেলোয়ার হোসেন,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সভাপতি আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, আশরাফ হোসেন রাজা, ফারুক মিয়া ও নজরুল ইসলাম।

এ ছাড়া অন্যান্য সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,নুর এলাহী,আজাদ, মুস্তাফিজ সালাম সজীব।

মানববন্ধনটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম ফুলু।

এ সময় বক্তারা সাংবাদিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি  জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের জন্য উদ্বেগজনক।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)