1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইউক্রেন যু'দ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান পুতিন - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইউক্রেন যু’দ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

ইউক্রেন যু’দ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই বৈঠক হলে তা মস্কোর স্বার্থকে প্রাধান্য দিয়ে যুদ্ধের সমাধানের পথ তৈরি করতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে পুতিন এ প্রস্তাব দেন। ওই ফোনালাপেই দুই দেশের মধ্যে রাশিয়ার ডিজেল কেনার একটি চুক্তি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ট্রাম্প ও পুতিনের সম্পর্ক উষ্ণ হওয়ার প্রেক্ষাপটে এই প্রস্তাব সামনে এসেছে। সম্প্রতি ট্রাম্প রাশিয়ার ডিজেল কেনার চুক্তির কথা জানান। পাশাপাশি, শুক্রবার এক নির্বাহী আদেশে মস্কোর ওপর আরোপিত গুরুত্বপূর্ণ কিছু নিষেধাজ্ঞা শিথিল করেন তিনি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) আসন্ন সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক আয়োজনের কথা ভাবছে ক্রেমলিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে ওই সম্মেলন হওয়ার কথা।রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে বৈঠকটি আদৌ হবে কি না বা এর আলোচ্যসূচি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তিন পক্ষই এমন বৈঠকের সম্ভাবনা স্বীকার করেছে।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প এখনো এ ধরনের বৈঠকে সম্মতি দেননি। তবে প্রস্তাবটির প্রতি তিনি আগ্রহী হতে পারেন।রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আশঙ্কা, এসব পদক্ষেপ পুতিনকে আরও উৎসাহিত করবে এবং যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)