1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
হরমুজে ইরানের মাইনের আ'ঘাতে তেলবাহী ট্যাংকারে বি'স্ফোরণ - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

হরমুজে ইরানের মাইনের আ’ঘাতে তেলবাহী ট্যাংকারে বি’স্ফোরণ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

হরমুজে ইরানের মাইনের আ’ঘাতে তেলবাহী ট্যাংকারে বি’স্ফোরণ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যায় দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী শনিবার (১৭ অক্টোবর) এ দাবি করেছে।আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় ট্যাংকারটি সমুদ্রের মাইনে আঘাত করে। এতে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রতারণার আশ্রয় নিয়ে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজটির সব ধরনের অবস্থান শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি বন্ধ। ইরানের নিয়মকানুন লঙ্ঘন করে চলাচলকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করলে তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি না ছাড়লে তাদের বিতাড়িত করা হবে। খবর সিবিএস নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং বৈশ্বিক অর্থনীতির উন্নতি হবে। আর তারা চলে না গেলে আমরা তাদের বিতাড়িত করব।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)