1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রাজশাহীতে শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নি'হত, আ'হত ২ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

রাজশাহীতে শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নি’হত, আ’হত ২

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

রাজশাহীতে শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নি’হত, আ’হত ২

নিজস্ব প্রতিবেদন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়িরচাপায় রিকশাচালক মো. শাহজালালী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।অভিযুক্ত শিক্ষার্থীর নাম এসএম রিজন। তিনি রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দ্রুতগতিতে ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। আহত হন ওই নারীসহ আরও দুজন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শামীম হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে একজন মারা যান। বাকি দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাকে গাড়িসহ থানায় নেওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান কালবেলাকে বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে রিজনকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, জানতে চাইলে গাজিউর রহমান বলেন, এখনো কোনো মামলা হয়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)