1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
অনলাইনে ধর্ম অ'বমাননার অ'ভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃ'ত্যুদণ্ড - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

অনলাইনে ধর্ম অ’বমাননার অ’ভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃ’ত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

অনলাইনে ধর্ম অ’বমাননার অ’ভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃ’ত্যুদণ্ড

ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশটিতে মৃত্যুদণ্ড ও ফাঁসি কার্যকরের সংখ্যা বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।নাজমেহ আমিনি নামের ওই হিসাববিজ্ঞানের শিক্ষার্থী বর্তমানে মাশহাদের ভাকিলাবাদ কারাগারে আটক রয়েছেন। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মানবাধিকারকর্মীরা জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক মামলায় জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা ও সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে তাকে ১২ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। পরে ইরানের সাইবার পুলিশ অনলাইনে নজরদারি চালিয়ে তার পোস্ট শনাক্ত করে বলে জানা গেছে। তবে ওই পোস্টের বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। ইরানের সংবাদপত্র খোরাসানের তথ্য অনুযায়ী, আদালতে আমিনি দাবি করেন, বন্ধুদের সঙ্গে সাইকেডেলিক মাশরুম সেবনের পর বিভ্রমের মধ্যে তিনি মন্তব্যটি করেছিলেন। তার আইনজীবীরা একে অনিচ্ছাকৃত ভুল বলে যুক্তি দেন। বিচারক সেই যুক্তি গ্রহণ করেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।আমিনির নামে প্রকাশিত একটি অডিও বার্তায় তিনি জাতিসংঘ, আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে তার ঘটনা তদন্ত এবং হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, অনলাইনে মতপ্রকাশের জন্য মৃত্যুদণ্ডের ব্যবহার মানুষের মধ্যে ভীতি তৈরি করতে পারে।নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, চলতি বছর ইরানে ৬০০-এর বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের আইন অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বা শিয়া ধর্মীয় ব্যক্তিত্বদের অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। তবে আমিনির মৃত্যুদণ্ড এখনো চূড়ান্ত নয়; ইরানের সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ রয়েছে।সূত্র: দ্য গার্ডিয়ান

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)