দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরে জাল আমেরিকান ডলার আসল হিসেবে বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল সংশ্লিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারকচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পরে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সামনে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ নকল ডলারের নোট, মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিনের প্রত্যক্ষ নির্দেশনা এবং দেওয়ানগঞ্জ সার্কেলের জনাব জোনাঈদ আফ্রাদের সরাসরি তত্ত্বাবধানে ডিবি পুলিশের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর নির্ভরশীল।