1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ফায়ার ফাইটার মোস্তফাকে মা’রধর ও বাড়িতে হা’মলা, লু’ট ও মি’থ্যা অ’পবাদের বিচার চেয়ে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ফায়ার ফাইটার মোস্তফাকে মা’রধর ও বাড়িতে হা’মলা, লু’ট ও মি’থ্যা অ’পবাদের বিচার চেয়ে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জাকির হোসেন, বানারীপাড়া
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

ফায়ার ফাইটার মোস্তফাকে মা’রধর ও বাড়িতে হা’মলা, লু’ট ও মি’থ্যা অ’পবাদের বিচার চেয়ে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : ​বাড়িতে হামলা, মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই এবং মানহানিকর পরিস্থিতির শিকার হয়ে এর সুষ্ঠু বিচার দাবি করে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল সদর উপজেলার ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট-সংলগ্ন মাঝের বাড়ির বাসিন্দা পারভেজ হোসেন মিলন হাওলাদার।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১০ অক্টোবর (শনিবার) রাত ১২টার দিকে জীবডলন এলাকায় এই হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। ভুক্তভোগী মিলন হাওলাদার জানান, তার বাড়িতে বেড়াতে এসেছিলেন বন্ধু মোস্তফা কামাল, যিনি পিরোজপুরের নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত আছেন। রাতে খাওয়া-দাওয়া শেষে মোস্তফা কামাল চলে যেতে চাইলে রাত বেশি হওয়ায় গৃহমালিক মিলন তাকে থেকে যেতে বলেন।
​পরবর্তীতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাত সাড়ে ১২টার দিকে পূর্বশত্রুতার জেরে একই বাড়ির উজ্জ্বল হাওলাদার, চুন্নু হাওলাদার, নান্টু হাওলাদার, মো. সোহেল, শাহনাজ পারভীন, সাথী বেগম এবং রিনা বেগমের নেতৃত্বে একদল লোক এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। মিলন দরজা খুলতে গিয়ে দেখতে পান যে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। এরপর অভিযুক্ত উজ্জ্বল ও তার লোকজন অনৈতিক ব্যবসার মিথ্যা অপবাদ দিয়ে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং হেনস্তার চেষ্টা করে। একপর্যায়ে তাদের দুজনকে মারধর করে নগদ ৪ লাখ টাকা এবং একটি সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয়।
​ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় মিলন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে বন্দর থানার এএসআই সানোয়ার ঘটনাস্থলে পৌঁছে মোস্তফা কামালকে উদ্ধার করেন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা নেন।
​এই ঘটনায় ভুক্তভোগী মিলন হাওলাদার বাদী হয়ে বরিশাল বন্দর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে মিলন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার বন্ধু মোস্তফা কামালের পরিবারের সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। মূলত বন্ধুত্বের জায়গা থেকে সত্য ঘটনা তুলে ধরতে এবং জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে তিনি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন।
​তিনি অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে যেন প্রতিপক্ষরা তার পরিবারের কোনো ক্ষতি বা সম্মানহানি করতে না পারে, সেজন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)