1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নড়াইলে নারী নি'র্যাতনের মা'মলায় যুবক গ্রে'প্তার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

নড়াইলে নারী নি’র্যাতনের মা’মলায় যুবক গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

নড়াইলে নারী নি’র্যাতনের মা’মলায় যুবক গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন : নড়াইলের লোহাগড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সুমন রহমান রকি (৩২) নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেন।এর আগে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের একটি স্থানীয় মসজিদের পাশের মুদিদোকানের সামনে থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন রহমান রকি লোহাগড়া উপজেলার কলাগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি সংশ্লিষ্ট মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।এজাহার সূত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের বাসিন্দা লাভলী বেগম (৩২) গত ২১ সেপ্টেম্বর তার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ওই দিন তার স্বামী ফারুক মোল্লা ও দেবররা যৌতুকের দাবিতে দেশীয় অস্ত্র দিয়ে লাভলীকে বেধড়ক মারধর ও গুরুতর রক্তাক্ত জখম করেন। ১ নম্বর আসামি ফারুক মোল্লা চাকু দিয়ে কুপিয়ে লাভলীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে তাকে হত্যার চেষ্টা চালান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় লাভলী বেগমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।এসআই তারেক হোসেন বলেন, মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি সুমন রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)