1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইরান যু'দ্ধ বন্ধে সমঝোতার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইরান যু’দ্ধ বন্ধে সমঝোতার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

ইরান যু’দ্ধ বন্ধে সমঝোতার আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য।শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্মিথ বলেন, সাত মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও ট্রাম্প প্রশাসন তার কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি।তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবতা উপলব্ধি করার এবং মার্কিন জনগণ ও আঞ্চলিক অংশীদারদের স্বার্থ রক্ষায় সম্ভাব্য বিকল্পগুলো মূল্যায়ন করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।স্মিথের মতে, এই যুদ্ধের যৌক্তিক সমাপ্তি হতে পারে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো। এ ক্ষেত্রে ২০১৫ সালে ইরানের সঙ্গে সম্পাদিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) বা ইরানের পারমাণবিক চুক্তির আদলে একটি সমঝোতার প্রস্তাব দিয়েছেন তিনি।ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা।

স্মিথের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরান যুদ্ধের অবসানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে তাঁর প্রস্তাবের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান বা এ ধরনের সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)