1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
জাতিসংঘের দুই ইরানি প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র থেকে ব'হিষ্কার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

জাতিসংঘের দুই ইরানি প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র থেকে ব’হিষ্কার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

জাতিসংঘের দুই ইরানি প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র থেকে ব’হিষ্কার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ না মেনে নিউইয়র্কে অবস্থান করায় ইরানের দুই প্রতিনিধিকে দেশটি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শনিবার অ্যাক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ইরানি প্রতিনিধিদলের ওই দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিন্তু তারা সেই নির্দেশ মেনে নিউইয়র্ক ত্যাগ করেননি।শুক্রবার তাদের এখনো নিউইয়র্কে অবস্থানের বিষয়টি জানতে পেরে ওয়াশিংটন আবারও দেশ ছাড়ার নির্দেশ দেয়। এরপর একজন শুক্রবার রাতে এবং অন্যজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ছাড়েন।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর জন্য একাধিকবার সুযোগ দিয়েছেন। তবে ইরানবিরোধী মার্কিন অভিযান অনির্দিষ্টকাল চলবে না বলেও জানান তিনি।হেগসেথ আরও বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। তার দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।তার এই বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেশম দ্বীপের আকাশে একটি ‘শত্রুভাবাপন্ন’ উড়োজাহাজকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত করেছে।

সূত্র: শাফাক নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)