1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
হবিগঞ্জে ধ'র্ষণের পর তরুণীকে হ'ত্যা, ২ আ'সামির মৃ'ত্যুদণ্ড - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

হবিগঞ্জে ধ’র্ষণের পর তরুণীকে হ’ত্যা, ২ আ’সামির মৃ’ত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

হবিগঞ্জে ধ’র্ষণের পর তরুণীকে হ’ত্যা, ২ আ’সামির মৃ’ত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদন : হবিগঞ্জে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন ও মৃত ইশ্বাদ উল্লাহর ছেলে মো. গোলাম হোসেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন খলিল উদ্দিন। তার সংসারে স্ত্রী-সন্তান ছিল। কিছুদিন প্রেম করার পর ভুক্তভোগী চিকিৎসার জন্য কিছু টাকা টাকা লাগবে জানিয়ে তার পুরোনো রুপার চেইন বিক্রি করতে চান। চেইন ক্রয় এবং টাকা দিতে রাজি হন প্রেমিক খলিল। তিনি ভুক্তভোগীকে ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাত ১টার সময় দেখা করতে বলেন। বিষয়টি খলিল গ্রামের ব্যবসায়ী গোলাম হোসেনকেও জানান।রাতে দেখা করতে গেলে ওই নারীকে একটি নির্জন জমিতে নিয়ে ধর্ষণ করেন খলিল উদ্দিন। বিষয়টি গোলাম হোসেন দেখে ফেললে তিনিও ধর্ষণচেষ্টা করেন। ভুক্তভোগী রাজি না হওয়ায় দুজন মিলে তরুণীকে হত্যা করেন। পরদিন দুপুরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা করলে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। একজন প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। অন্যজন বিষয়টি দেখে সেও ধর্ষণ করতে চায়। পরে দুজন মিলে মেয়েটিকে হত্যা করে। এটি চরম অমানবিক একটি বিষয়।তিনি আরও বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। আসামিদের মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তারা যদি আপিল করতে চান তবে আগামী সাত দিনের মধ্যে আপিল করতে পারবেন।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)